1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

র‍্যাব -৫ কর্তৃক ফেনসিডিল সহ মাদক কারবারি আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

র‌্যাব -৫ কর্তৃক ফেনসিডিল সহ মাদক কারবারি আটক

মোঃ শাহাবউদ্দিন ইসলাম।
আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটের ধানমন্ডি এলাকা থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রাতুল কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫ এর সিপিসি-৩, জয়পুরহাটের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ২৬ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ০৩৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন ধানমন্ডি এলাকা থেকে ২৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ রাতুল (২২), পিতা-মোঃ আব্দুল হান্নান, সাং-মালতি নগর, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া কে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃত আসামী রাতুল এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী হিসেবে বিক্রি করতো।

উপযুক্ত তথ্যের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল রাতুল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ২৬-১২-২০২৩ ইং তারিখে ০৩৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন ধানমন্ডি এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল রাতুল কে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদের নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD