1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

রূপগঞ্জের দাউদপুরে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

রূপগঞ্জের দাউদপুরে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জ ১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ধারাবাহিক কার্যক্রমের অংশে উঠান বৈঠক করেছেন। ২৫ ডিসেম্বর সোমবার বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই কাজিরবাগ আলিম মাদরাসা মাঠে এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্থানীয় ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, এ আসনটিকে মডেল রূপগঞ্জ গড়ার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে কাজ করবো। এ ছাড়াও মরহুম সাবেক রাষ্ট্রেপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে এ অঞ্চলে বেরীবাঁধ,সড়ক পাকাকরণ, মসজিদ মাদরাসা ও কলকারখানা স্থাপনের দৃষ্টান্ত রয়েছে। তাই কৃতজ্ঞতা থেকে পল্লী উন্নয়নের প্রতীকে ভোট দেয়া আবশ্যক। এ সময় তিনি বলেন, জনগণ দ্রব্য মূল্য বৃদ্ধি হওয়ায় অতীষ্ট, তাছাড়া জুলুম অত্যাচারের শিকার হওয়ায় এখানে পরিবর্তন দরকার মনে করেন সবাই। তাই সুষ্ঠু ভোট হলে জয়ের প্রত্যাশা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD