1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নেত্রকোণার কেন্দুয়ায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে থানায় মামলা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

নেত্রকোণার কেন্দুয়ায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে থানায় মামলা

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার কেন্দুয়ায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাদে আঠারোবাড়ী এলাকার মোঃ সায়েদুর রহমানের পুত্র কেন্দুয়া উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ বাদী হয়ে মাসকা ইউপি চেয়ারম্যান সালাম বাঙ্গালীসহ ১৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে গতকাল ১৯ ডিসেম্বর রাতে এই মামলা দায়ের করেন।

মামলা সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোণা ৩ – (কেন্দুয়া- আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টুর কর্মীসমর্থকরা মাসকা বাজারে মিছিল বের করে। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী অসিম কুমার উকিলের সমর্থক মাসকা ইউপি চেয়ারম্যান সালাম বাংঙ্গালীর নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্র নিয়ে পিন্টুর মিছিলের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় পিন্টুর ৩০ জন কর্মী সমর্থক আহত হয়। এসময় হামলাকারীরা পিন্টুর নির্বাচনী কার্যালয়সহ ৫টি মোটরসাইকেল ভাংচুর করে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামূল হকের সাথে বুধবার দুপুরে কথা বললে তিনি মামলা হওয়ার কথা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD