1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকল বাড়ির ভেতরে,আহত ৩। ইবিতে তারুণ্যের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। টাঙ্গাইলে গ্যাসের তীব্র সংকট দ্বিগুণ দামেও মিলছে না সিলিন্ডার। সিলেট-ঢাকা মহাসড়ক ৬ ল্যান প্রকল্পে ভূমি অধিগ্রহণ ভূমির কম মূল্য নির্ধারণের অভিযোগ মালিকদের।   রাজশাহীতে পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইজিপি মহোদয়।        রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।        ধামইরহাট সিমান্তে বিপুল  পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল বিজিবি। জয়পুরহাটে মনোনয়নে নাটকীয় মোড়, দুই আসনে প্রার্থীর সংখ্যা বেড়ে ১১ জন। ফরিদপুরে ভিক্ষুকের ৮০ হাজার টাকা চুরির অভিযোগ মাদক সেবীর বিরুদ্ধে। বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট।

আক্কেলপুরে হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

আক্কেলপুরে হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার ।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ী মাদারতলী এলাকায় নরেশ চন্দ্র নামে এক ব্যক্তির হাত পা বাঁধা গাছের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর ) সকালে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

নিহত নরেশ চন্দ্র আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ী ঈদগাহ পাড়া গ্রামের মৃত বিরেন চন্দ্র রবিদাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতরাতে বাড়ি থেকে বের হয়ে যান নরেশ। এরপর রাতে সে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে সোমবার সকালে বাড়ি থেকে পুর্ব দিকে মাদারতলী তুলশীগঙ্গা নদীর বাঁধের পশ্চিম পাশে জলপাই গাছের সাথে গলায় রশি দিয়ে আটকানো হাত ও পা বাঁধা মরেদহ উদ্ধার করে পুলিশ।
আক্কেলপুর থানার ওসি শাহিনুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ও ঘটনাটি তদন্তের পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD