1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানী আদাবরে ভোর সকাল থেকে বিএনপির অবস্থান কর্মসূচি সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত,সাবেরা খাতুন কে ধরতে গিয়ে পুলিশ দেখে আসামির,স্বামী স্ট্রোক করে মৃত্যু পতেঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও’-এর প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গোয়ালন্দে জননী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড আক্কেলপুরে নিজ বাড়ি থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা গ্রেপ্তার ঘোড়াঘাটে ঘুমের ঘরেই ট্রাকের আঘাত, বাঁচল না তিন মাসের শাফি নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়া যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিরোধী দলীয় নেতার বাণী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বার পঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিরোধী দলীয় নেতার বাণী

স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম সাভার,

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেন, ১৪ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি শোকাবহ দিন। একাত্তরের এই দিনে বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিলো এক ‘কলঙ্কজনক অধ্যায়’।

বিবৃতিতে তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের দ্বারপ্রান্তে, ঠিক সেই সময়ই রাতের আঁধারে পরাজয়ের গ্লানিমাখা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানী বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।

বিরোধী দলীয় নেতা বলেন, এ হত্যাকাণ্ডের শিকার হওয়া শহীদ বুদ্ধিজীবীরা তাদের মেধা, সৃজনশীলতা, জ্ঞান ও দক্ষতা দিয়ে স্বাধীন বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে পারতেন। কিন্তু ঘাতকের নির্মমতায় তারা সেটি পারেননি। তবে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তখনই স্বার্থক হবে, যখন আমরা তাদের স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে পারবো।

বিরোধী দলীয় নেতা, শহীদ বুদ্ধিজীবীসহ সব শহীদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD