1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

ফুলপুরে ইমাদপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ বার পঠিত

ফুলপুরে ইমাদপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

খায়রুল বাশার ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায়  নিহত ১  আহত  ৩৪ জন । নিহতের নাম রফিকুল ইসলাম (৪৫)  আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার ইমাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে রৌমারী যাওয়ার পথে   যাত্রীবাহী একটি বাস  যাহার নাম্বার( ঢাকা মেট্রো  ব-১১-৭৯৭১) ফুলপুরের ইমাদপুর নামক এসে পৌঁছলে চালক তার নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফুলপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যান ও যাত্রীদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ আতাহারুল ইসলাম তালুকদার ও ফুলপুর থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় এসআই তরিকুল, এস আই সবুজ মিয়া, এ এস আই সুমন মিয়া, কনস্টেবল জামিল খান, কঃ  তৌফিক, কঃ শিপন আল মামুন ,  তাদের সাথে উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে  ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রফিকুলকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD