1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক রাজশাহী নগরীতে সাতজন মাদক সেবীকে জেল ও জরিমানা।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক রাজশাহী নগরীতে সাতজন মাদক সেবীকে জেল ও জরিমানা

__________রাজশাহী ব্যুরো

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রাজশাহী নগরীর হাজরাপুকুরে অভিযান চালিয়ে সাতজন মাদকসেবীকে আটকের পর তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতদিনের জেল ও জরিমানা করেছে।

ভ্রাম্যমান আদালত এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আতাউর হোসেন এর নেতৃত্বে শিরোইল কলোনির হাজরাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে সাতজন মাদক সেবীদের আটক করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত তাদেরকে সাতদিনের জেল ও জরিমানা প্রদান করেন ।

ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আকতার। এ সময় নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার তোহিদুল ইসলাম (৪৫), রানিনগর এলাকার শাহিদুল ইসলাম (৪০), সপুরা এলাকার মোস্তাফিজুর রহমান তপু (২৪), শিল্পিপাড়া এলাকার মিঠু (২৮), চন্দ্রিমা থানার নিউ কলোনি এলাকার আলাল (৫০), হাজরাপুকুর ডাবতলা এলাকার সম্রাট শেখ (৩২) ও ফরিদপুর জেলার ভাংঙ্গা থানাধীন মানাইট এলাকার হাসানকে (২৮) ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেকে একশত টাকা করে জরিমানা আদায় করা হয়। পরিচালনার সময় হেরোইন ও গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আতাউর হোসেন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে হাজরাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেছি এবং তাৎক্ষণাৎ ভ্রাম্যমান আদালত তাদের সাতদিনের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD