1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ প্রশিক্ষণ পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে মোবাইল জুয়া: নিঃস্ব হচ্ছে দিনমজুর ও রিক্সাচালক, নেপথ্যে ‘হানিফ ভাই’

ক্ষেতলালে ৩০ বিঘা জমির আলু বীজে চারা গজায়নি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৩ বার পঠিত

ক্ষেতলালে ৩০ বিঘা জমির আলু বীজে চারা গজায়নি।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কলিঙ্গা গ্রামের ফসলি মাঠের ১০-১২ জন কৃষকের প্রায় ৫০ বিঘা জমির আলু বীজের চারা গজায়নি। কৃষকেরা এসব জমিতে কারেজ জাতের আলুর বীজ রোপণ করেছিলেন। কোনো ক্ষেতে চারা গাছ ওঠার পর মাটির ভেতর আলুর বীজ পচেছে আবার কোথাও আলুর বীজের চারাই গজায়নি।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেছেন, আমরা ক্ষেতলালের ইটাখোলা বাজারের ওসমান উজ জামান মোল্লার দোকান থেকে ব্র্যাক কোম্পানির কারেজ জাতের আলুর বীজ কিনেছিলাম। ওসমান ব্র্যাক কোম্পানির আলুর বীজের ডিলার। আমরা প্রতি বছর ব্র্যাক কোম্পানির আলুর বীজ রোপণ করি। এবার ওই ডিলারের দোকান থেকে ব্র্যাকের কারেজ আলুর বীজ কিনে রোপণ করেছিলাম। কিন্তু আমরা এই আলুর বীজ রোপণ করে ক্ষতিগ্রস্ত হয়েছি। ডিলার আমাদের ব্র্যাকের আসল বীজ দিয়েছেন নাকি নকল দিয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, এবার এলাকার হিমাগারগুলোতে স্থানীয়ভাবে বিভিন্ন কোম্পানির মোড়কে খাবার আলু বীজ আলু হিসেবে প্যাকেট করা হয়েছিল। সেই আলুর বীজ বাজারে এসেছে। এ কারণে ভালোমন্দ আলুর বীজ চিহ্নিত করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবার জেলায় অনেক কৃষকের আলুর বীজ জমিতে পচে যাচ্ছে। আবার বীজের চারা উঠছে না।

কলিঙ্গা গ্রামের কৃষক তোরাব আলী বলেন, আমি আগাম বুকিং দিয়ে ক্ষেতলালের ইটাখোলা বাজারের ওসমান উজ জামানের দোকান থেকে ব্র্যাকের কারেজ জাতের আলু কিনে তিন বিঘা জমিতে রোপণ করেছিলাম। রোপণের ১৫ দিন অতিবাহিত হলেও আলুর বীজের চারাগাছ গজায়নি। প্রতি বছর ডিলার ওসমান উজ জামানের দোকান থেকে ব্র্যাকের আলুর বীজ কিনে জমিতে রোপণ করি। আগে কখন এ রকম হয়নি।

একই মাঠের কৃষক ইনসান ফকির বলেন, আমি আড়াই বিঘা জমিতে একই ডিলারের কাছ থেকে ক্যারেজ আলুর বীজ কিনে রোপণ করেছি। রোপণের পর মাটির ভেতর বীজ আলু পচে গেছে। এ মাঠের ১০-১২ জন কৃষকের ৩০ বিঘা জমির আলুর গাছ গজায়নি। এবার জেলার হিমাগারগুলোতে বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কে খাবার আলু বীজ আলু হিসেব প্যাকেট করা হয়েছে। আমাদের মতো সাধারণ কৃষকদের ভালোমন্দ বীজ নিশ্চিত করা সম্ভব নয়।

কৃষক ছানাউল মন্ডল বলেন, সাড়ে তিন বিঘা জমিতে ক্যারেজ আলু বীজ রোপণ করেছিলাম। বীজ আলু পচে গাছ গজায়নি। নতুন করে তিন বিঘা জমিতে গ্যানুলা আলু রোপণ করেছি।

এ বিষয়ে ইটাখোলা বাজারের ডিলার ওসমান উজ জামান বলেন, চলতি মৌসুমে ব্র্যাকের এ গ্রেড ১৯৩ বস্তা, বি গ্রেড ৪০৩ বস্তা কারেজ আলুর বীজ পেয়েছি । এ দুটি গ্রেডের আলুর বীজ ৬৯ জন কৃষক আলুর বীজ কিনেছেন। এরমধ্যে ১০ জন কৃষকের অভিযোগ করেছেন। আলুর বীজ সঠিক ছিল। কৃষকরা রোপণের সময় কোনো ক্রুটি করার কারণে এ অবস্থা হয়েছে বলে মনে করছি। ব্র্যাকের বীজ কোম্পানি টেরিটরি কর্মকর্তা আলুর ক্ষেতে গিয়েছিলেন তিনি ভালো বলতে পারবেন।

ব্র্যাকের টেলিটরি কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, আমি কয়েক কৃষকের জমি দেখেছি। কৃষকেরা আলু রোপণের পর দেরিতে সেচ দিয়েছেন। আবার অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করেছেন। তারা কেটে আলু বীজ রোপণ করেছিলেন। কাটা আলুর বীজে রাসায়নিক সারের সংস্পর্শে আলু নষ্ট হয়েছে। কৃষকেরা তাদের নিজের দোষ স্বীকার করছেন না। এ ছাড়া সব আলুর বীজ ব্র্যাকের নয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD