1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক। হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন। শ্রীপুরে মাদকসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৩ । তানোরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে আনতে হিমশিম ফায়ার সার্ভিস। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার। রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করতে চান ফৌজিয়া আবিদা জেসি। বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোহনপুরের আলাউদ্দিন’র ঘাতককে গ্রেফতারে রাজশাহী নগর জামায়াতের সাত দিন’র অল্টিমেটাম। নেসকোর হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের চক্রান্ত নিয়ে উদ্বেগ। বালিয়াকান্দির জামালপুর বাজারে মোবাইল কোর্টে দুই দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা।

নেত্রকোণায় ডিবি’র অভিযান ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ বার পঠিত

নেত্রকোণায় ডিবি’র অভিযান ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোণা জেলা প্রতিনিধি ঃ

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রবিবার নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের জামতলা বাজারে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৩৬ বোতল ভারতীয় মদসহ মনির হোসেন (৩০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) এর অফিসার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পূর্ব)-এর এস আই তাহের উদ্দিন খানের নেতৃত্ব একটি টিম রবিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার জামতলা বাজারে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করে। আটককৃত ব্যাক্তির নাম মোঃ মনির হোসেন (৩০)। সে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

তিনি আরো জানান, দীর্ঘদিন যাবৎ মনির হোসেন আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত থেকে ভারতীয় মদ আমদানী করে জেলার বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসায়ীদের কাছে মোটা অংকের অর্থের বিনিময়ে বিক্রি করে আসছিল। আটককৃত মদের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।

এ ব্যাপারে ডিবি’র এস আই তাহের উদ্দিন খান বাদী হয়ে আটককৃত মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিকালে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD