1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

নওগাঁর ৬ টি আসনের বিপরীতে ৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৭ বার পঠিত

নওগাঁর ৬ টি আসনের বিপরীতে ৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আবু রায়হান রাসেল ,নওগাঁ জেলা প্রতিনিধি:

গত বৃহস্পতিবার (৩০নভেম্বর) ছিল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। জেলার ৬টি সংসদীয় আসনের বিপরীতে ৫৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে সরকার দল ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ২৪জন এবং স্বতন্ত্র ৩১জন প্রার্থীসহ মোট ৫৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আবার অনেক প্রার্থীই নিজ নিজ উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছেও মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

ভারতীয় সীমান্তঘেষা নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জাতীয় পার্টির মোঃ আকবর আলী কালু, জাকের পার্টির মোহাম্মদ আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে খালেকুজ্জামান তোতা, মোঃ মাজেদ আলী ও সোহরাব হোসেন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরেকটি ভারতীয় সীমান্তঘেষা নওগাঁ-২
(পত্নীতলা -ধামইরহাট) আসনে আওয়ামীলীগের মনোনীত বর্তমান এমপি ও সংসদের সাবেক হুইপ এ্যাড. শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির মোঃ তেফাজ্জল হোসেন, জাকের পার্টির এস জে এম আর ফারুক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আখতারুল আলম, মেজবাহুল আলম, আজিজার রহমান, আমিনুল হক, আইয়ুব হোসেন ও কাজল চন্দ্র দাস তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, জাতীয় পার্টির মাসুদ রানা, এনপিপি’র স্বপন কুমার দাস, বিএনএফ-এর জাবেদ আলী, জাকের পার্টির আলাল হোসেন, তৃনমুল বিএনপি’র সোহেল কবির চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী ডিএম মাহবুবুল মান্নাফ, বর্তমান এমপি ছলিম উদ্দিন তরফদার, সাবেক এমপি সদ্য প্রয়াত আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম চৌধুরী, শামিমুর রহমান এবং ফিরোজ হোসেন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহত্তর নওগাঁ-৪ (মান্দা) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাড. নাহিদ মোরশেদ বাবু, জাতীয় পার্টির মোঃ আলতাফ হোসেন, জাকের পার্টির মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ কংগ্রেস-এর আব্দুর রহমান এবং স্বতন্ত্র হিসেবে মোঃ আব্দুস সামাদ, কামাল পারভেজ, আফজাল হোসেন, মোঃ জিয়াউল হক, বর্তমান এমপি ও সাবেক মন্ত্রী বয়োবৃদ্ধ ইমাজ উদ্দিন প্রামানিক ও এস এম ব্রহানী সুলতান মাহমুদ গামা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভিআইপি আসন হিসেবে পরিচিত নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জাতীয় পার্টির ইফতারুল ইসলাম বকুল, এনপিপি’র খন্দকার আমিনুর রহমান ফ্রবেল, জাকের পার্টির মশিউর রহমান, জাসদের আজাদ হোসেন মুরাদ এবং স্বতন্ত্র প্রার্থী নওগাঁ পৌর আ’লীগের দীর্ঘদিনের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান এবং সাবেক এমপি ও জেলা আ’লীগের সভাপতি প্রবীন রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আনোয়ার হোসেন হেলাল, জাতীয় পার্টির আবু বেলাল হোসেন জুয়েল, এনপিপির খন্দকার ইন্তেখাব আলম, তৃনমূল বিএনপির পিকে আব্দুর রব, বাংলাদেশ কংগ্রেস আব্দুস সাত্তার, জাকের পার্টির রবি রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী মহানগর আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নওশের আলী, তরুনদের আইডল এ্যাড. ওমর ফারুক সুমন, শাহজালাল উদ্দিন, ড. জাহেদুল ইসলাম জাহিদ, এম এ রতন ও নাহিদ ইসলাম বিপ্লব তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD