1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

আসন্ন জাতীয় নির্বাচনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী ৬ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩০২ বার পঠিত

আসন্ন জাতীয় নির্বাচনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী ৬ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন

জিয়াউল কবীর, জেলা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মো : শাহরিয়ার আলম। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমজাদ হোসেন নবাব, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, প্রবীণ আওয়ামী লীগ নেতা ওহিদুর রহমান।

জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবার নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের উল্লাসমুখর পরিবেশ ছিল উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর।

মনোনয়নপত্র জমা শেষে আলহাজ্ব মো : শাহরিয়ার আলম বলেন, চারঘাট-বাঘায় ব্যাপক উন্নয়ন কাজ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

বাঘা উপজেলা নির্বাচন অফিসার মোঃ গোলাম আযম জানান, এ পর্যন্ত রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনীত হয়ে পরপর তিন বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো : শাহরিয়ার আলম,
জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন রিন্টু, জাকের পার্টির প্রার্থী রিপন আলী, তৃণমুল বিএনপির ( বি.এন. এম) প্রার্থী আব্দুস সামাদ এবং সতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সদস্য রায়হানুল হক রায়হান ও ইসরাফিল বিশ্বাস বলে অফিস সুত্রে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD