1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নেত্রকোণায় শিশু হত্যা ও মাদকের তিন মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

নেত্রকোণায় শিশু হত্যা ও মাদকের তিন মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি ঃ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় শিশু হত্যা ও সদর উপজেলায় মাদকের পৃথক পৃথক তিন মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

নেত্রকোণার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে এই রায় প্রদান করেন।

যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রাপ্তরা হচ্ছেন, শিশু বিশাল মল্লিককে (৬) জবাই করে হত্যা মামলায় নেত্রকোণা সদর উপজেলার ছেওপুর মুক্তির বাজার গ্রামের পলাশ সরকার ও নেত্রকোণা সদর উপজেলার পৃথক দুই মাদক মামলায় জেলা শহরের চকপাড়া এলাকার মোঃ কাইয়ুম ওরফে কিংকন এবং মঈনপুর এলাকার ইয়াসমীন আক্তার। নিহত শিশু কলমাকান্দা উপজেলার ডোয়ারীকোণা গ্রামের সুমন মল্লিকের মেয়ে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট কমলেশ কুমার চৌধুরী জানান, সুমন মল্লিকের বাড়িতে গরু চুরি করে পলাশ সরকার ধরা পড়ে। এর জের ধরে বিগত ২০১৩ সালের ২৫ অগাষ্ট সকাল বেলায় বাড়িতে ঢুকে শিশুটিকে ছাদে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় পলাশ সরকারসহ তিন জন। এ ঘটনায় শিশুটির বাবা সুমন মল্লিক বাদী হয়ে ওই দিনই কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৫ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করে। মামলার স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহন ও আদালতে দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে অপরাধ সন্দোহাতীত ভাবে প্রমানীত হওয়ায় বিচারক পলাশ সরকারকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন।
পলাশের সাথে থাকা অপর দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের শিশু আদালতে বিচার চলছে।

অপরদিকে নেত্রকোণা মডেল থানার পুলিশ বিগত ২০১৮ সালের ২৭ মে মইনপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ইয়াসমীন আক্তারকে গ্রেফতার করে। পরে থানার এস আই সোলায়মান হক বাদি হয়ে গ্রেফতারকৃত ইয়াসমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২রা আগষ্ট আসামী ইয়াসমিনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। এছাড়াও নেত্রকোণা মডেল থানার পুলিশ বিগত ২০১৮ সালে ২৪ জুন চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৩০ গ্রাম হেরোইনসহ মোঃ কাইয়ুম ওরফে কিংকনকে গ্রেফতার করে। পরে থানার এস আই আব্দুল্লাহ আল মামুন কাইয়ুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২১ অগাষ্ট আদালতে চার্জশীট দাখিল করে। উভয় মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহনান্তে আসামীদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানীত হওয়ায় বিচারক এই দুইজনকেও যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD