1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

বাঘা-চারঘাটে নিজ আসনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আ’লীগ মনোনীত প্রার্থী শাহরিয়ার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২০৭ বার পঠিত

বাঘা-চারঘাটে নিজ আসনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আ’লীগ মনোনীত প্রার্থী শাহরিয়ার

শুভ, বাঘা প্রতিনিধি

রাজশাহীর নির্বাচনী এলাকা-৫৭, রাজশাহী-৬(বাঘা-চারঘাট)আসনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন দলীয় নেতা কর্মীরা। বুধবার(২৯-১১-২০২৩) নিজ নির্বাচনী এলাকায় ফিরলে তার গলায় ফুলের মালা পরিয়ে দেন নেতা-কর্মীরা।

মাগরিব নামাজ শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে হযরত শাহ্ আব্দুল হামিদ দানিশমন্দ(রহঃ) এর মাজার জিয়ারত করেন শাহরিয়ার আলম। এর আগে বানেশ্বর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে বাঘায় নিয়ে আসেন হাজারো নেতা-কর্মীরা।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল জানান,পরে দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেছেন। জানা যায়,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন,আ’লীগ দলীয় মনোনীত প্রার্থী, ৩বারের নির্বাচিত এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর ৩ বার নির্বাচিত হন তিনি। একাধিক প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেও মনোনয়ন বঞ্চিত হন। এ ছাড়াও এই আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি রায়হানুল হক রায়হান, জাতীয় পার্টির দলীয় প্রার্থী শামসুদ্দিন রিন্টু, জাকের পার্টির মনোনীত প্রার্থী রিপন আলী, স্বতন্ত্র প্রার্থী খায়রুল ইসলাম, ইসরাফিল বিশ্বাস ।

উপজেলা নির্বাহি অফিসার ও সহকারি রির্টানিং অফিসার শারমিন আখতার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন জুলফিকার মান্নান জামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ। আজ বৃহসপতিবার মনোনয়নপত্র উত্তোলন করে দাখিল করবেন জানান তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD