1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক। হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন। শ্রীপুরে মাদকসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৩ । তানোরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে আনতে হিমশিম ফায়ার সার্ভিস। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার। রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করতে চান ফৌজিয়া আবিদা জেসি। বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোহনপুরের আলাউদ্দিন’র ঘাতককে গ্রেফতারে রাজশাহী নগর জামায়াতের সাত দিন’র অল্টিমেটাম। নেসকোর হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের চক্রান্ত নিয়ে উদ্বেগ। বালিয়াকান্দির জামালপুর বাজারে মোবাইল কোর্টে দুই দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা।

শেরপুর ৩ আসনে এডি এম শহিদুল ইসলাম নৌকার মনোনয়ন পাওয়ায় ঝিনাইগাতীতে আনন্দ মিছিল। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

শেরপুর ৩ আসনে এডি এম শহিদুল ইসলাম নৌকার মনোনয়ন পাওয়ায় ঝিনাইগাতীতে আনন্দ মিছিল।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে এডিএম শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় ঝিনাইগাতী উপজেলা আ’লীগের উদ্যোগে আনন্দ মিছিল করেছে। ২৭ নভেম্বর সোমবার বিকেলে ঐতিহাসিক আমতলা থেকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মিরা অংশ গ্রহন করে।

এর আগে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চাঁন, ডাক্তার কামাল হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আ’লীগ নেতা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লতিফুর রহমান মনা, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম ফটিক, তাতী লীগের সভাপতি আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফকির সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শরিফ উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী সহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে এডিএম শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় বক্তারা বঙ্গবন্ধুর কন্যা, প্রধান মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য যে, গত এক যুগ পর এই প্রথম উপজেলা আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মিগণ এক কাতারে এসে সভা ও আনন্দ মিছিল করে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে বর্তমান সংসদ সদস্য সহ ২৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন। এদের মধ্যে
শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD