1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

বিএনপি নির্বাচনে এলে তফসিল পুনর্নির্ধারণ করা হবে: ইসি আলমগীর। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৪১২ বার পঠিত

 

বিএনপি নির্বাচনে এলে তফসিল পুনর্নির্ধারণ করা হবে: ইসি আলমগীর

মোঃ সুজন খন্দকার / বাবলু শেখ ঃরাজবাড়ী প্রতিনিধি

বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিলে দলটির সুবিধার্থে তফসিল পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, ‘যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে আমরা যে সিডিউল ঘোষণা করেছি, তাদের অংশগ্রহণের সুবিধার্থে প্রয়োজনে শিডিউল পুনর্নির্ধারণ করতে সম্মত আছি।’

সোমবার ২৭শে নভেম্বর সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ নির্বাচন উপলক্ষে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ইসি আলমগীর।

৭ই জানুয়ারী’কে ভোটের তারিখ ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও এখন পর্যন্ত ভোটে আসার কোনো লক্ষণ নেই বিএনপির। দলটি এখনো সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আন্দোলন করছে। শেষ পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে চাইলে প্রয়োজন তফসিল পেছানো হতে পারে বলে বেশ কয়েকজন নির্বাচন কমিশনারের বক্তব্যে উঠে আসে।
সোমবার রাজবাড়ীতে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার মো. আলমগীরও সাংবাদিকদের সামনে এমন কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এই নির্বাচন কমিশনার বলেন, ‘সংসদ নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। ভোটাররা নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের যথাযথ ভূমিকা রাখবেন। সংবাদকর্মীরা তাদের নীতিমালা অনুযায়ী সংবাদ সংগ্রহ করবেন। ভোটের দিনটি হবে উৎসবমুখর।’

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। গোয়ালন্দ থানার ওসি স্বপন কুমার মজুমদার সহ এ সময় জেলায় কর্মরত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD