1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মসজিদে মলমূত্র নিক্ষেপ: জমি নিয়ে বিরোধের জেরে ধর্মীয় উপাসনালয়ে বর্বরোচিত হামলা ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২১ লক্ষ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার; একজন আসামী গ্রেফতার। দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য Eskuf- ৫১ বোতল উদ্ধার। পলাতক-০১ (এক) এবং অজ্ঞাতনামা আসামী ৩/৪ জন মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় দুর্গাপুরে গণসচেতনতামূলক সমাবেশ ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

মন্ত্রী গাজীর আওয়ামী লীগের মনোনয়ন খবরে রূপগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৬১ বার পঠিত

মন্ত্রী গাজীর আওয়ামী লীগের মনোনয়ন খবরে রূপগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি। এ খবরে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী এইচএম ইমরান হোসেন। এসময় আনন্দ মিছিলে
অংশ নেন, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব কালাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব ছাত্তার চৌধুরী , সাংগঠনিক সম্পাদক জনাব আলী আকবর, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব হাফিজ চৌধুরীসহ,আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনসহ এইচ.এম ইমরান হোসেনের নেতাকর্মীরা।

অন্যদিকে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, কায়েতপাড়া, পূর্বাচল, বরপা, তারাবো, রূপসী এলাকায় গতকাল দিনব্যাপী আনন্দ মিছিল করে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

তবে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জ আসনে নৌকা প্রতীকে লড়বেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এর আগে এই আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন (২০০৮,২০১৪,২০১৯)। ভিআইপি আসন হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নিখুঁতভাবে প্রার্থী বাছাই করতে হয় দলের হাই কমান্ডকে। গোলাম দস্তগীর গাজী ও তার পরিবারের বিরুদ্ধে নেই কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ। মন্ত্রী হওয়ার পরে তিনি রূপগঞ্জ ছেড়ে কোথাও জাননি। বিভিন্ন অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তারা তার প্রশংসা করছে। গত ১৫ বছর যাবত তিনি রূপগঞ্জে দলমতের উর্ধ্বে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি মহিলা লীগকে খুব শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছেন। তার রয়েছে বিশাল ভোট ব্যাংক। টানা ৪র্থ বার এমপি হওয়ার পথে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। রূপগঞ্জ তার শক্ত প্রতিপক্ষ লক্ষ্য করা যাচ্ছে না। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD