1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোদিকে ট্রাম্পের ফোন: মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আলোচনা রাজবাড়ীতে নানা আয়োজনে নববর্ষ উদযাপন। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।    ক্রীড়া প্রতিমন্ত্রীর ‘দুই’ হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন বুলবুল চালু হলো মাক্কা প্রবেশে নিষেধাজ্ঞা। পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফরিদপুরে আইনজীবীদের বর্ণিল বৈশাখী উৎসব ও মিলনমেলা। দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।        

সাভারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুরাদ জং। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

সাভারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুরাদ জং

স্টাফ রিপটার অভি খায়রুল ইসলাম

সাভার আশুলিয়া আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে নৌকা প্রতীকে নির্বাচিত এই সাবেক সংসদ সদস্য এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। ২৬ নভেম্বর শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ২৯৮ আসনের মনোনয়ন ঘোষণা করা হলে এই আসনের নৌকার টিকেট পেয়েছেন বর্তমান সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এই ঘোষণা পরপরই মুরাদ জং এবং তার সমর্থকরা স্বতন্ত্র নির্বাচন করতে মনস্থির করেন। মুরাদ জং এবং তার পরিবারের সদস্যরা ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করেন। এদের মধ্যে সাভার উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দারের সঙ্গেও কথা বলেন মুরাদ জং। তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাচন করার খবর ছড়িয়ে দেন। এরপরই সাভার পৌর এলাকা সহ প্রায় সবকটি ইউনিয়নের মুরাদ জংয়ের ঘনিষ্ঠরা তার মিরপুরের বাসা ছুটে যান। জনপ্রিয়তার পরীক্ষা দিতে তাকে সবাই প্রার্থী হওয়ার অনুরোধ করেন। আওয়ামী লীগ এবার যেহেতু জনসম্পৃক্ততার নির্বাচন চায় সেই বিবেচনায় স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ার কথা বলা হওয়ায় প্রার্থী হতে যাচ্ছেন মুরাদ জং। এদিকে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামও স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বলে নিশ্চিত করেছেন তিনি। তিনি প্রতিটি ওয়ার্ড এবং কেন্দ্র ভিত্তিক প্রচারণা করছেন। জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন সাইফুল। ডা. এনামুর রহমানের বিপরীতে মুরাদ জং এবং সাইফুল ইসলাম প্রার্থী হলে এই আসনে নির্বাচন জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিস্তারিত আসছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD