1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

“দৈনিক নয়াকন্ঠ” পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে,পদ্মায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নৌপুলিশ অভিযান, আটক-২। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

“দৈনিক নয়াকন্ঠ” পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে,পদ্মায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নৌপুলিশ অভিযান, আটক-২

রাজবাড়ী প্রতিনিধি ঃ পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে দৈনিক নয়াকন্ঠ সহ একাধিক জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর,নড়েচড়ে বসেছে নৌপুলিশ বাহিনীর সদস্যরা। তারইধারাবাহিকতায়, উচ্চ আদালতের রায়’কে অমাণ্য করে পদ্মানদীতে অবৈধ ভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন’কারীদের বিরুদ্ধে অভিযানে নামে নৌপুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবীর খান এর নেতৃত্বে একটি চৌকস টিম।

শুক্রবার ২৪শে নভেম্বর সকাল ৬টা হইতে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে বালু উত্তোলন করার কাজে ব্যবহৃত একটি বড় কাঁটার মেশিন জব্দ সহ দুইজন’কে আটক করে নৌপুলিশ।

আসামীরা হলোঃ-কুষ্টিয়া জেলার মিরপুর থানার রানাখড়িয়া গ্রামের মৃত-শুকুর আলি শেখের ছেলে আসাদুল আলি সেখ (৫২)’ ও তার ছেলে আশিক সেখ (২২)।

এসময় উপস্থিত ছিলেন- রুহুল কবীর খান,পুলিশ সুপার রাজশাহী অঞ্চল,মোঃ সাইদুর রহমান, ওসি নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি, মোঃ ইমদাদুল হক,ওসি লক্ষিগন্ডা নৌপুলিশ ফাঁড়ি সহ একাধিক অফিসার ও ফোর্স বৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য,এর আগে মহামান্য হাইকোর্ট রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরীঘাট হতে পাবনার পাকঁশি পর্যন্ত পদ্মা নদীতে বালু উত্তোলন, পরিবহন ও বালুবাহী বাল্কহেড চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত প্রকাশ্যে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করে যাচ্ছিলো। এতে একদিকে কোটি টাকা রাজস্ব হারাচ্ছিলো সরকার অন্যদিকে ভাঙন ঝুঁকিতে পড়েছে রাজবাড়ী, পাবনা সহ একাধিক জেলার হাজারো পরিবার।

এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি মোঃ সাইদুর রহমান জানান,পদ্মানদীতে অবৈধ বালু উত্তোলন করার কোন সুযোগ নাই। একটি চক্র রাতের অন্ধকারে এ কাজটি করছিলো এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালু উত্তোলন কাটার মেশিন ও দুইজন আটক করা হয়। পরে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালত প্রেরন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD