1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

নরসিংদী মাধবদীতে নিজ ঘর থেকে মিষ্টির কারিগরের মরদেহ উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

নরসিংদী মাধবদীতে নিজ ঘর থেকে মিষ্টির কারিগরের মরদেহ উদ্ধার।

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী উপজেলা

নরসিংদীর মাধবদীতে নিজ ঘর থেকে নির্মল দেবনাথ (৪৫)নামে এক মিষ্টির কারিগরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নের দক্ষিণ বিরামপুরের নিজ ঘর হতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। দিবাগত রাতের কোন এক সময় খালি বাসায় দূর্বিত্ত কর্তৃক এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ ও নিহতের স্বজনেরা।নিহত নির্মল দেবনাথ মাধবদী পৌর শহরের জল খাবার মিষ্টি দোকানের কারিগর ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর কোতালিয়া এলাকার রঞ্জিত দেবনাথের ছেলে।তিনি দক্ষিণ বিরামপুরে নিজ মালিকানাধীন একটি একতলা বাড়ীতে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতের স্ত্রী মনি দেবনাথ জানান,ভাই ফোটা উপলক্ষ্যে মঙ্গলবার সন্তানদের নিয়ে আমি শিবপুর উপজেলার শাষপুর গ্রামে বাবার বাড়ীতে চলে যায়।
ঐ দিন বাড়ীতে ফিরে আসতে না পারায়,দোকানের কাজ শেষ করে সে বাড়ীতে চলে যায় এবং একাই ঘরে রাত্রি যাপন করে।স্কুলে পরীক্ষা থাকায় সকাল ৯ টার দিকে ছেলে অর্থ দেবনাথকে আমি বাড়ীতে পাঠিয়ে দেয়। বাড়ীতে ফিরে এসে ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ডুকে তার বাবার গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পায় এবং ঘরের জিনিষ পত্রগুলো এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে।খবর পেয়ে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই),গোয়েন্দা শাখাসহ থানা পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ ও অনির্বাণ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুপুরের পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।অতিরিক্ত পুুলিশ সুপার অনিবার্ণ চৌধুরী জানান,খবর পেয়ে ঘরের খাট থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে,ঘরের কাপড়-চোপড় ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।তদন্তের পর পরিবারের অভিযোগ মতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।আশা করছি খুব দ্রুতই ই অপরাধীরা ধরা পড়বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD