1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পঠিত

 

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

________রাজশাহী ব্যুরো

অদ্য ১২ ই নভেম্বর রবিবার রাত ১.৩০ মিনিটের সময় নগরীতে ২টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হিরোইনসহ নয়ন আলী নামে এক শীর্ষ সন্ত্রাসীকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন চরশ্যামপুর মিজানের মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব । গ্রেফতারকৃত নয়ন আলী কাটাখালী থানাধীন চরশ্যামপুর মিজানের মোড় এলাকার মো. জালালের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, চরশ্যামপুর মিজানের মোড় এলাকায় নয়নের বাসায় হেরোইন মজুদ রয়েছে। পরবর্তীতে র‌্যাবের ওই টিম তার বাড়ীর চতুর্দিক ঘেরাও করে। র‌্যাবের উপস্থিতি টের পাওয়া মাত্রই নয়ন কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ঘরের ভেতরেই আটক করা হয়।

পরবর্তীতে তার বাড়ী তল্লাশি করে শয়ন কক্ষে তোষকের নিচ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে এবং তার বাড়ির পূর্ব পার্শ্বে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২টি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে ।
গ্রেপ্তারকৃত আসামি নয়ন আলী রাজশাহীর একজন শীর্ষ সন্ত্রাসী। সে নির্বাচন পূর্বকালীন নাশকতার উদ্দেশ্যে ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে এবং সমাজে ভীতিকর ও সন্ত্রাসী কাজ সংঘটনের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজের হেফাজতে ও নিয়ন্ত্রণে রেখেছিল বলে জানা যায় ।

এ বিষয়ে রাজশাহী মহানগরীর কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের সাথে কথা বলে জানা যায় , আসামি নয়ন আলীর বিরুদ্ধে পূর্বের ৫টি মামলা রয়েছে তন্মন্ধে ১ টি মাদক মামলা যা আদালতে বিচারাধীন।তিনি আরো জানান , র‌্যাব কর্তৃক অস্ত্র মামলায় গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে কাটাখালী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলার পর তাকে আদালতে সোপর্দ করার পর আদালত আসামীকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD