1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

রূপগঞ্জে নাশকতার অভিযোগে যুবদল নেতা গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২০৪ বার পঠিত

রূপগঞ্জে নাশকতার অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার অভিযোগে যুবদল নেতা ফরহাদ হোসেনকে (৪০)
গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১০ নভেম্বর শুক্রবার রাত ৮ টার দিকে ফরহাদ হোসেনকে বরপা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরহাদ
হোসেন মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, যুবদল নেতা ফরহাদ হোসেনসহ বেশ কয়েকজন বরপা এলাকায় নাশকতার
প্রস্তুতি নিচ্ছিলো। এসময় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে। গ্রেফতারকৃত ফরহাদ
হোসেন যুবদলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD