1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৫২ বার পঠিত

ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ।

________ রাজশাহী ব্যুরো

৮ ই নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর তালাইমারিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে নগরীর মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় জনৈক তপন জানান, দুপুর আড়াইটার দিকে অবরোধের সমর্থনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এসময় ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের ধাওয়া করে। এতে ছাত্রশিবির ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়া খেয়ে ছাত্রশিবিরের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। এছাড়াও ছাত্রশিবিরের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD