1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, প্রাণিসম্পদ মেলার উদ্বোধন চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে চসিক দুমকিতে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার দীঘিনালায় ২০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মিরপুরে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার বাউফলে অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, রাজবাড়ীতে জামায়াতের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত প্রান্তিক খামারি থেকে জাতীয় পর্যায়ে, রৌপ্যপদক পেলেন আক্কেলপুরের সাথী চকরিয়ায় ২৫ মামলার আসামি ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, প্রাণিসম্পদ মেলার উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

 

বর্ণাঢ্য র‍্যালি, প্রাণিসম্পদ মেলার উদ্বোধন ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ মেলায় খাতটির বিভিন্ন উদ্যোগ, সম্ভাবনা ও উৎপাদন-সংশ্লিষ্ট কার্যক্রম তুলে ধরা হয়।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

পরে কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ ফিতা কেটে প্রাণিসম্পদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারি ও আয়োজকদের সঙ্গে কথা বলেন। মেলায় প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উৎপাদন কার্যক্রম, আধুনিক খামার ব্যবস্থাপনা ও সম্ভাবনাময় উদ্যোগের নানা দিক তুলে ধরা হয়।

 

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং জেলা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক হাসিবুর রহমান হাসিব।

 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

আয়োজক ও সংশ্লিষ্টরা জানান, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন সম্পর্কে খামারিদের উৎসাহিত করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD