1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, প্রাণিসম্পদ মেলার উদ্বোধন চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে চসিক দুমকিতে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার দীঘিনালায় ২০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মিরপুরে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার বাউফলে অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, রাজবাড়ীতে জামায়াতের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত প্রান্তিক খামারি থেকে জাতীয় পর্যায়ে, রৌপ্যপদক পেলেন আক্কেলপুরের সাথী চকরিয়ায় ২৫ মামলার আসামি ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার

দীঘিনালায় ২০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

​মেহেদী হোসেন ,দীঘিনালা প্রতিনিধি :

 

খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ আল মাহমুদ ওরফে বাবু (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে দীঘিনালা ডিগ্রি কলেজের সামনের হলুদ চত্বর এলাকার পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার আল মাহমুদ দীঘিনালা উপজেলার বোয়ালখালী পুরাতন বাজার এলাকার মোঃ জমির উদ্দিন ও পারভিন আক্তারের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বোয়ালখালী বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দীঘিনালা ডিগ্রি কলেজের সামনের হলুদ চত্বর এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে ক্রেতার অপেক্ষায় রয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৭টার দিকে এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই যুবককে আটক করা হয়।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে সবুজ পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রাত ৭টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধিমোতাবেক জব্দ করা হয়।

​এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD