1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রিপিস সহ চাদর জব্দ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩২৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রিপিস সহ চাদর জব্দ

মো: সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রিপিস চাদর আটক করেছে বিজিবি’র সদস্যরা। গতকাল রাতে অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ভেহিক্যাল স্ক্যানার রাস্তার উপর যানবাহন তল্লাশী করে একটি ট্রাক আটক করে।

পরে আজ সকাল ৯ টার দিকে বিজিবি, ম্যাজিস্ট্রেট, পুলিশ, কাস্টমস কর্মকর্তার সম্মুখে আটককৃত ট্রাকটি তল্লাশী করে এ সময় ২১০ বস্তা চায়না ক্লে পাউডার এর নিচে ভারতীয় ৬০৬ পিস শাড়ি, ৬৩৬ পিস থ্রিপিস, ৩১ পিস ওড়না এবং ১৬৩৫ পিস শাল চাদর জব্দ করা হয়।

আজ, (৮ নভেম্বর) বুধবার দুপুরে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন, ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি উক্ত একালা দিয়ে চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিপেক্ষিতে বিজিবি’র একটি চৌকশ টহল দল তল্লাশি শুরু করে এ সময় উক্ত ট্রাকটিকে সংকেত প্রদান করলে ট্রাকটি ফেলে চালক দ্রুত পালিয়ে যায়।

গোলাম কিবরিয়া আরও বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। আটককৃত মালামাল চাঁপানবাবগঞ্জ কাস্টমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD