1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

মোঃ সোহাগ খন্দকার রাণীনগর(নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে কারাদণ্ড প্রদান করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।

 

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত বাছের শেখের ছেলে বাদশা শেখ (৫০) ও নাসির শেখ (৩২) এবং একই গ্রামের মৃত কয়সার প্রামাণিকের ছেলে মিলন প্রামাণিক (৪৫)কে মাদক সেবনরত অবস্থায় ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের জেল দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম।

 

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আবাদপুকুর বাজারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD