1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানের ছবি না থাকায় জেলা বিএনপির অনুষ্ঠান বর্জন বাঘারপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত “ বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির অভিযান, ৩ লাখ ৩৭ হাজার টাকার পণ্য জব্দসহ আটক ২ যশোর জেলার মণিরামপুর উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকায় নদীর থেকে রঞ্জন মণ্ডল (৬০) নামে এক ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ বগুড়া পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে মুগ্ধ দর্শক, ঐতিহ্য ফিরে পেলো গ্রামবাংলা

পতেঙ্গায় অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

পতেঙ্গায় অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের পতেঙ্গা এলাকার আবাসিক হোটেলে অবৈধ কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান চালিয়ে রিপোর্ট প্রকাশ করায় এক ক্রাইম রিপোর্টারকে নৃশংসভাবে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির মুখে পড়া ওই সাংবাদিকের নাম মোঃ ইমাম হোসেন। তিনি জাতীয় দৈনিক ‘সংবাদ দিগন্ত’ এবং ‘দৈনিক নয়াকণ্ঠ’ পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২৫৬) দায়ের করেছেন।

জিডি ও সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সম্প্রতি পতেঙ্গা এলাকার আবাসিক হোটেলগুলোর বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান চালান সাংবাদিক ইমাম হোসেন। অনুসন্ধানের একপর্যায়ে “পতেঙ্গা সমুদ্র বিলাস আবাসিক হোটেল”-এর স্টাফ আনোয়ারের নারী সরবরাহসহ অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি তাঁর নজরে আসে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য গ্রাহক সেজে কথা বললে আনোয়ার নারী সরবরাহের সম্মতি দেয় এবং অর্থ লেনদেন সংক্রান্ত আলোচনা করে। উক্ত কথপোকথনের যাবতীয় তথ্য-প্রমাণ (হোয়াটসঅ্যাপ মেসেজ ও কল রেকর্ড) সাংবাদিকের সংরক্ষণে রয়েছে।

এ ঘটনাটি পরবর্তীতে পতেঙ্গা ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি), এসআই সম্রাট, ডিবি (বন্দর জোন)-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সহকারী পুলিশ কমিশনার (এসি)-কে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়।

পরবর্তীতে গত ২৩শে অক্টোবর বক্তব্যের জন্য আনোয়ারকে ফোন করা হলে সে কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যায় এবং ২৪শে অক্টোবর ‘সংবাদ দিগন্ত’ পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবেদন প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে গত ২রা নভেম্বর আনুমানিক রাত ১১:২০ মিনিটের দিকে অভিযুক্ত আনোয়ার তার ব্যক্তিগত নম্বর থেকে সাংবাদিক ইমাম হোসেনের মোবাইলে কল করে চরম অশ্রাব্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সে কুপিয়ে ও নৃশংসভাবে হত্যা করার হুমকি দিয়ে বলে, “তোকে এমনভাবে হত্যা করা হবে যেন লাশও শনাক্ত করা না যায়।”

বর্তমানে উক্ত সাংবাদিক এবং তাঁর পরিবার অভিযুক্ত আনোয়ার ও তার সহযোগীদের দ্বারা শারীরিক আক্রমণ ও প্রাণনাশের চরম ঝুঁকিতে দিনাতিপাত করছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD