1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মান্দায় প্রসাদপুর বাজার যাত্রী ছাউনি থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

​নওগাঁ) প্রতিনিধি:রবিউল হক

নওগাঁর মান্দা উপজেলা সদরের ব্যস্ততম প্রসাদপুর বাজার এলাকার একটি যাত্রী ছাউনি থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশের যাত্রী ছাউনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন প্রসাদপুর হাসপাতাল মোড় সংলগ্ন ওই যাত্রী ছাউনিতে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দ্রুত স্থানীয়রা মান্দা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহ সুরতহাল ও আইনি প্রক্রিয়া শুরু করে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত নারীর ডানহাতে শাঁখা পরিহিত থাকায় তিনি হিন্দু সম্প্রদায়ের হতে পারেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে সকাল পর্যন্ত তাঁর সুনির্দিষ্ট পরিচয় বা নাম-ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। আকস্মিক এই ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে নানা গুঞ্জন ও শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে মান্দা থানার পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। এছাড়া মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD