
জামালপুরের বিশেষ প্রতিনিধি: মো. লিটন রাজঃ
জামালপুরের নান্দিনায় ৯ নম্বর রানীগাছা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভেতরে চাল কেনাবেচা চলছে বলে অভিযোগ উঠেছে।
চাল বিক্রির সময় ছদ্মবেশে গোপন ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করা হয়। ক্যামেরার বিষয়টি টের পেয়ে পরিষদের ভেতরে যারা চাল কিনতে এসেছিলেন, তাঁরা পালিয়ে যান বলে জানা গেছে।
ঘটনাস্থলে দেখা যায়, কয়েকজন কাউন্সিলরের সামনেই প্রকাশ্যে চাল বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়টি চেয়ারম্যান জানেন বলেও অভিযোগ করেছেন অনেকে। তাঁদের অভিযোগ, এ কারণেই পরিষদের ভেতরে চাল কেনাবেচা হয়।