1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জে ওসিদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, দুই যুবক গ্রেফতার দুপচাঁচিয়াতে ভাই বোনের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাইফোঁটা উৎসব পালন বাজেটে গাইবান্ধার উন্নয়ন দাবিতে প্রথম আলোর গোলটেবিল বৈঠক। ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের বিশেষ অভিযান ৩০ ওয়ার্ডে পর্যায়ক্রমে চলবে ফগার মেশিনে কীটনাশক স্প্রে, প্রজননস্থল ধ্বংসেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ গাবতলীতে জমির বিরোধে গাছের চারা কেটে ফেলার অভিযোগ গাইবান্ধায় শিলাবৃষ্টির আঘাতে বিপর্যস্ত আমন ক্ষেত, ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক। নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিল লক্ষ্মীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা সন্দেহে ২টি টিনের পট উদ্ধার করেছে পুলিশ

নেত্রকোণা কেন্দুয়ায় মাসকা ইউনিয়ন আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৩৫৪ বার পঠিত

নেত্রকোণা কেন্দুয়ায় মাসকা ইউনিয়ন আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের অভূতপুর্ব উন্নয়নের কথা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(২৭ অক্টোবর) শুক্রবার বিকেলে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়ন আওয়ামীলীগ স্থানীয় মাসকা বাজারে উন্নয়ন ও শান্তি সমাবেশের আয়োজন করে।

জনসভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে ও শেখ হাসিনা সরকার তথা দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামিলীগ নেতা, সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এডভোকেট মোঃ আব্দুল মতিন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সহস্রাধীক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD