নেত্রকোণা কেন্দুয়ায় মাসকা ইউনিয়ন আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের অভূতপুর্ব উন্নয়নের কথা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(২৭ অক্টোবর) শুক্রবার বিকেলে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়ন আওয়ামীলীগ স্থানীয় মাসকা বাজারে উন্নয়ন ও শান্তি সমাবেশের আয়োজন করে।
জনসভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে ও শেখ হাসিনা সরকার তথা দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামিলীগ নেতা, সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এডভোকেট মোঃ আব্দুল মতিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সহস্রাধীক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM