1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

স্থানীয় সরকার শক্তিশালী না হলে উন্নয়নের সুফল মিলবে না: মীর শাহে আলম ‘

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি,গাইবান্ধা ও রংপুর জেলা:

 

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও জনগণের দুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

তিনি বলেছেন, “বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপিই পথ দেখিয়েছে। দেশের উন্নয়নকে টেকসই করতে হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”

বৃহস্পতিবার (১ অক্টোবর) গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, “বিগত সরকারের সময়ে বাস্তবায়িত অনেক উন্নয়নকাজ এখন ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে। জেলার বিভিন্ন সড়ক ভাঙাচোরা হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা গেলে উন্নয়নের সুফল দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডা. জিয়াউল হাসান জিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় স্থানীয় উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং জনগণের সেবার মানোন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD