1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্মপুর দরবার শরীফের পবিত্র ওরশ ও ফাতেহা শরীফে প্রধান অতিথি হিসেবে এমপি আলহাজ্ব জসিম উদ্দিন আহমদের যোগদান নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল। আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রীর হারাগাছে ৪ লাখ ৪৩ হাজার শলাকা নকল বিড়ি জব্দ, ট্রাকসহ গ্রেপ্তার ৩ বাডাসের জাতীয় কাউন্সিলে আনাম নির্বাচিত, গাইবান্ধায় সংবর্ধনা বেনাপোলে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কাউনিয়ায় বিশেষ অভিযানে ১৫১ ধারায় এক ব্যক্তি গ্রেপ্তার পটুয়াখালীর বাউফলে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধারের পরে বিচ্ছিন্ন মাথা এবং দেহ উদ্ধার করেছেন পুলিশ। বোদার সীমান্তে বিজিবির অভিযান, ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ শিশু উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো

 

রাজশাহীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি এলাকা থেকে নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু আসফিয়াকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে পরিবারের সদস্যরা তাকে রাজশাহীতে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি সুস্থ ও নিরাপদে নিজ বাড়িতে রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিরোইল কলোনির ৪ নম্বর গলির বাসিন্দা মোছা: আসফিয়া (৬), পিতা—মোঃ আজিম উদ্দিন, মায়ের বকাঝকার পর অভিমান করে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে রাজশাহী রেলস্টেশনে গিয়ে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনে উঠে পড়ে।

শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ ও পরিবারের সদস্যরা জানতে পারেন, শিশুটি চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে অবস্থান করছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা চন্দ্রিমা থানা পুলিশের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে যান।

সেখান থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের সদস্যরা রাজশাহীতে নিয়ে আসেন। বর্তমানে আসফিয়া তার নিজ বাড়িতে পরিবারের সঙ্গে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে।

শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে চন্দ্রিমা থানা পুলিশের সহযোগিতায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD