1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

 

 

মোঃ আব্দুল আলীম, বগুড়া 

 

সারাদেশে দফায় দফায় জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরী। সোমবার বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও মহানগরীর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, এড আল আমিন, এড. রিয়াজ উদ্দিন, এড. শাহিন মিয়া, এড নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, শ্রমিক নেতা আজগর আলী, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।

অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, সরকার ক্ষমতায় গিয়ে জ্বালানি তেলের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে। তেলের দাম বাড়ানো মানে কেবল পেট্রোল বা ডিজেলের দাম বৃদ্ধি পাওয়া নয়, এর সরাসরি প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওপর। তেলের দাম বাড়ার সাথে সাথেই আজ সকাল থেকে বাজারে চাল, ডাল, তেল, শাকসবজিসহ প্রতিটি নিত্যপণ্যের দাম হু হু করে বেড়ে চলেছে। গণপরিবহন ও পণ্য পরিবহন ভাড়া এক লাফে ৫ থেকে ১০০ টাকা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। তিনি আরো বলেন, নির্বাচনের আগে সরকার বলেছে কৃষক বান্ধব সমাজ গড়বে। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কৃষক সমাজ কে ধোকা দিয়েছে। সার সংকট ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে জমি সেচ দিতে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে। সরকার জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি করে সামগ্রিক অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জ্বালানি খাতে সকল অব্যবস্থাপনা, অপচয় এবং দুর্নীতি বন্ধ না করে জনগণের ওপর এই অতিরিক্ত খরচের বোঝা চাপানো হচ্ছে। তিনি অবিলম্বে গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করলে জনগণকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে আইন কলেজ হতে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে পুলিশ প্লাজায় এসে শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD