1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

রাজশাহী স্টেশনে রাবি শিক্ষার্থীদের ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

  • প্রকাশিতঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

 

রাজশাহী ব্যুরো

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে মারধরের ঘটনাটি ঘটে। এতে আহত হন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। পরে রাত ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় স্টেশনে রেললাইন অবরোধ করে অবস্থান নেন। এরপর রাত ১২টার দিকে তারা ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে ভাঙচুর চালান। রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা স্টেশন থেকে ক্যাম্পাসে ফিরে যেতে শুরু করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইয়ুব আলীর মাথায় আঘাত লেগেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রায়হান আলী বলেন, রেল নিরাপত্তাকর্মীসহ তিনজন ব্যক্তি তিনজনকে মারধর করছিলেন। তাদের মধ্যে একজনের টি-শার্ট দেখে তিনি বুঝতে পারেন, ওই ব্যক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরে তিনি ঘটনাটির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় পরে তিনি ঘটনাস্থল থেকে সরে যান।

আইয়ুব আলীর সহপাঠী রেদোয়ান ইসলাম বলেন, প্রাথমিক চিকিৎসার জন্য আইয়ুবকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি তার চাচা-চাচিকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন।

রেদোয়ানের দাবি, স্টেশনে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীদের কথা কাটাকাটি হয়। এ সময় ওই শিক্ষার্থীদের পক্ষে কথা বলায় আইয়ুব আলীকে মারধর করা হয়।

তবে এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। স্টেশন ব্যবস্থাপক জিয়াউল আহসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে শিক্ষার্থীকে মারধরের অভিযোগের পর রাজশাহীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় থেকে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার জারি করা আদেশে বলা হয়, রাজশাহী রেলওয়ে স্টেশনে একটি ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ জড়িত থাকার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া চার রেলকর্মী হলেন—মোঃ আরিফ হোসেন, মোঃ রোকন উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ শাহাদাত হোসেন।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরখাস্ত হওয়া কর্মীদের প্রতিদিন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ে হাজিরা দিতে হবে।

ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশন ও বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এবং পরবর্তী সময়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ ও তদন্তের বিষয়টি এখন আলোচনায় এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD