1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক পদসহ সকল রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগ ঘোষণা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ ২ চোরাকারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ সাংবাদিক রাজুকে হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান সমবায়ের আলোয় দেশ গড়ার প্রত্যয়ে দীঘিনালায় জাতীয় সমবায় দিবস পালিত লক্ষ্মীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় ছাত্রদল নেতা মাহিদুল ইসলামের মৃত্যু। চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা,শেখ ফরিদ আহমেদ মানিক এমপি হাইমচর হাসপাতালে রোগী লাঞ্ছিতের তদন্ত পটিয়ায় মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন, পটিয়া ব্লাড ফাউন্ডেশনের অক্টোবর মাসের সেরা ৩ স্বেচ্ছাসেবীকে সম্মাননা।

‎আলমডাঙ্গার চিৎলা হঠাৎ পাড়ার হেয়ারিং রাস্তা যেন মরণফাঁদ!

  • প্রকাশিতঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৪ নম্বর চিৎলা ইউনিয়নের চিৎলা হঠাৎ  পাড়ার হেয়ারিং রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান পানি জমে যাওয়ায় এটি এখন স্থানীয় মানুষের জন্য যেন মরণফাঁদে পরিণত হয়েছে।

‎

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন স্থানে পানি জমে আছে এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিশু, বয়স্ক ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তাটি দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

‎

‎স্থানীয়দের জানান, এই রাস্তা ব্যবহার করে প্রতিদিন স্কুলে যাওয়া-আসা, কৃষিজমিতে যাতায়াতসহ নানা প্রয়োজনীয় কাজে যেতে হয়। এছাড়া মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানে যাতায়াতের ক্ষেত্রেও এই রাস্তার ওপর নির্ভর করতে হয়। কিন্তু বৃষ্টির সময় পানি জমে থাকায় এসব জায়গায় যাতায়াতও কষ্টকর হয়ে পড়ে।

‎

‎এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন বেহাল দশা হলেও সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা।

‎

‎স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD