চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৪ নম্বর চিৎলা ইউনিয়নের চিৎলা হঠাৎ পাড়ার হেয়ারিং রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান পানি জমে যাওয়ায় এটি এখন স্থানীয় মানুষের জন্য যেন মরণফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন স্থানে পানি জমে আছে এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিশু, বয়স্ক ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তাটি দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
স্থানীয়দের জানান, এই রাস্তা ব্যবহার করে প্রতিদিন স্কুলে যাওয়া-আসা, কৃষিজমিতে যাতায়াতসহ নানা প্রয়োজনীয় কাজে যেতে হয়। এছাড়া মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানে যাতায়াতের ক্ষেত্রেও এই রাস্তার ওপর নির্ভর করতে হয়। কিন্তু বৃষ্টির সময় পানি জমে থাকায় এসব জায়গায় যাতায়াতও কষ্টকর হয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন বেহাল দশা হলেও সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM