
জেলা প্রতিনিধি,রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে ও গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আলাদা জায়গা থেকে মরদেহ দুইটি উদ্ধার করেছে পুলযায়
নিহতরা হলেনউপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি গ্রামের জয়নুদ্দিন শেখ (৭৫) ও একই ইউনিয়নের বাকশাডাঙ্গী গ্রামের মোহাম্মদ আলী (৫২)।
স্থানীয় ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, জয়নুদ্দিন শেখ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের ধারণা। আজ ভোরে পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে গোয়ালঘরে গেলে তার মেজ ছেলে হাবিবুর রহমান তাকে বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে বালিয়াকান্দি থানার এসআই সুকদেব ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেন।
অপরদিকে গতকাল সন্ধ্যায় পারিবারিক কলহ ও পাট ধোয়া নিয়ে মোহাম্মদ আলীর সঙ্গে তার স্ত্রী মঞ্জিলা খাতুনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মঞ্জিলা খাতুন ঘর থেকে বাইরে চলে যান। সে সময় স্ত্রীর ওপর অভিমান করে মোহাম্মদ আলী নিজ ঘরে গিয়ে বাঁশের ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কিছুক্ষণ পর মঞ্জিলা খাতুন ঘরে ফিরে দরজা আটকানো দেখতে পান। সন্দেহ হলে জানালা দিয়ে তিনি তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রঁশি কেটে মোহাম্মদ আলীকে নিচে নামান। পরে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) আকবর আলী ভূঁইয়া সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুর রব তালুকদার বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনা দুইটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।