1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ।

ফরিদপুরে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের সালথায় নুরুল ইসলাম হত্যা মামলায় তার স্ত্রী মুন্নি বেগম ও মাহাবুব মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা ও দায়রা জজ বিশেষ পারিবারিক আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় পড়ার সময় মুন্নি বেগম আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলার অপর আসামি মাহাবুব মোল্যা পলাতক থাকায় তাকে আদালতে পাওয়া যায়নি।

 

মামলার নথি থেকে জানা যায়, সালথা বাজারের মুদি ব্যবসায়ী নুরুল ইসলামের চতুর্থ স্ত্রী ছিলেন মুন্নি বেগম। পাশের বাড়ির চাচাতো দেবর মাহাবুব মোল্যার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে মামলায় অভিযোগ করা হয়। একপর্যায়ে তিনি মাহাবুবের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরে সম্পর্কের ইতি টানার শর্তে তিনি বাড়িতে ফিরে এলে নুরুল ইসলাম তাকে আবার সংসারে ফিরিয়ে নেন।

 

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ১৭ মার্চ রাতে মুন্নি বেগম নুরুল ইসলামকে হরলিক্সের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। পরে তিনি অচেতন হয়ে পড়লে মাহাবুবের সহযোগিতায় তাকে বাড়ির পেছনে নিয়ে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ঘটনার পরদিন নিহতের বাবা মান্নান মোল্যা সালথা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। তদন্তে নেমে পুলিশ মুন্নি বেগম ও মাহাবুব মোল্যার একটি যুগল ছবি উদ্ধার করে। ওই সূত্র ধরে মুন্নিকে আটক করা হয়। মামলার নথি অনুযায়ী, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বামী হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

 

পরে পুলিশ তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় দীর্ঘ সময় ধরে সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত উভয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

 

রায় ঘোষণার পর মুন্নি বেগমকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে পলাতক মাহাবুব মোল্যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান বিকু আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD