1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র ্যালি ! কালুখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিতে, রোজেল পারভেজ রানার নেতৃত্বে মটর সাইকেল শোভাযাত্রা বসুন্দিয়ায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ” ১২ শিক্ষার্থীকে নিয়মিত বৃত্তি প্রদান, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়! চাঁদপুর শহরস্থ এসবি খালের উপর আরসিসি বক্সকালভার্ট নির্মাণ উদ্বোধন  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির অংশগ্রহণ সীতাকুণ্ডে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ  চাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর জেলা ওলামা দলের র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে ১২২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

স্বর্গীয়া সন্ধ্যা রানী সাহার ৩য় বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন: স্মরণে অশ্রুসিক্ত স্বজন ও শুভানুধ্যায়ীরা!

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

মোঃ মাকসুদ,শেরপুর জেলা প্রতিনিধি:

 

 

শেরপুর জেলার বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর এবং ‘চন্দন চাউল অ্যান্ড আটা কল প্রাইভেট লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক শ্রী গোপাল চন্দ্র সাহার সহধর্মিনী স্বর্গীয়া সন্ধ্যা রানী সাহার ৩য় সাংবাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান ভাবগম্ভীর পরিবেশে অর্চিত ও সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার শহরের ‘রাজাবাড়ী’স্থ নিজস্ব বাসভবন (সন্ধ্যা ভবন)-এ এ ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত শুভ লগ্নে আয়োজিত এই শ্রাদ্ধানুষ্ঠানে ধর্মীয় রীতি মেনে পরলোকের আত্মার শান্তি ও পরম মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা ও পূজার্চনা অনুষ্ঠিত হয়।

 

উক্ত শ্রাদ্ধানুষ্ঠানে শ্রী গোপাল চন্দ্র সাহা ও তাঁর পরিবারের সদস্যবর্গ উপস্থিত থেকে গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে যাবতীয় ধর্মীয় কার্য সম্পাদন করেন। এ সময় প্রয়াত সন্ধ্যা রানী সাহার স্মৃতিচারণ করতে গিয়ে স্বজন ও শুভানুধ্যায়ীরা অশ্রুসিক্ত হয়ে পড়েন। এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও স্বজনেরা উপস্থিত হয়ে স্বর্গীয় সন্ধ্যা রানী সাহার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর গোপাল চন্দ্র সাহা ও তাঁর প্রয়াত সহধর্মিনী স্বর্গীয়া সন্ধ্যা রানী সাহা সর্বদাই তাঁদের উদারতা ও মানবিক কর্মকাণ্ডের জন্য এলাকাবাসীর হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছেন। শ্রাদ্ধানুষ্ঠান শেষে প্রয়াতের আত্মার সদগতি ও প্রীতিলভে প্রসাদ বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD