1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ড্রেনের কাদামাটি অপসারণ পরিদর্শনে রাসিক প্রশাসক! সাবেক আইজিপি এনামুল হকের জানাজা অনুষ্ঠিত! কাশিয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার! পঞ্চগড়সহ দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র! ‎আসামি গ্রেফতারের আশ্বাস দিয়ে সাংবাদিক পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ! অসহায় দরিদ্র কৃষক দুলালের আর্তনাদ!  নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার লালমাইয়ে লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ (ল্যাব)-এর ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন। নজরুল বর্ষ উপলক্ষে রাজবাড়ীতে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত!

স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় গাইবান্ধায় ব্যতিক্রমী ক্যাম্পেইন, মিলল ফ্রি স্বাস্থ্যসেবা!

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

 

 

স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠা, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী হেলথ অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচি। গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্যের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্য অধিকার, পুষ্টি, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য এবং অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচির উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন আরএইচস্টেপ ইউওয়াইপি প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. আসফিয়া খাতুন। অনুষ্ঠানের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন ইয়ুথ অফিসার মো. তাজবিউল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান। তিনি বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিককালীন স্বাস্থ্যসুরক্ষা, প্রজনন ও যৌন স্বাস্থ্য এবং বৈষম্যহীন স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা করেন আরএইচস্টেপ ক্লিনিকের কাউন্সেলর ও পরামর্শক মোছা. শাহজাদী সুলতানা। এছাড়া সুষম খাদ্য, কম খরচে পুষ্টিকর খাবার, আয়রনের ঘাটতি ও অপুষ্টি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন নিউট্রিশন ইন্টারন্যাশনাল ও সিভিল সার্জন কার্যালয়ের জেলা সমন্বয়কারী মোছা. রায়হানা ইসলাম।

 

কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শসেবা। অংশগ্রহণকারীদের ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড সুগার পরীক্ষা, রক্তচাপ ও ওজন পরিমাপ, স্বাস্থ্য স্ক্রিনিং এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এসব সেবা দেন মেডিকেল অফিসার ডা. সাকিব ফেরদৌস।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. তারিকুল ইসলাম। তিনি পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য এবং সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।এছাড়াও অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সভাপতি মোছা. মৌ খাতুন, হরিজন সম্প্রদায়ের জেলা সভাপতি কীর্তন বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

উন্মুক্ত প্রশ্নোত্তর ও অ্যাডভোকেসি পর্বে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবা সম্পর্কিত নানা সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। অতিথিরা এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমাধানমূলক পরামর্শ প্রদান করেন।

 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন আরএইচস্টেপের ইউনিট ম্যানেজার মো. এনামুল হক। পরে আয়োজকদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD