1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি,ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালাল মাটি কাটার সঙ্গে জড়িতরা বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক, দুইজনের মৃত্যুর অভিযোগ অ্যান্টিভেনম সংকটে উদ্বেগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও সাংবাদিকদের পেশাগত ঐক্য ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকারে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩

সাবেক আইজিপি এনামুল হকের জানাজা অনুষ্ঠিত!

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোস্তাফিজুর রহমান লিটন,রাজশাহী ব্যুরো: 

 

 

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য, রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এম. এনামুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় পুরো মাঠে শোকের আবহ বিরাজ করে।

 

জানাজায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

জানাজা শেষে উপস্থিত সবাই মরহুম ড. এম. এনামুল হকের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

 

ড. এম. এনামুল হক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একজন কৃতী সন্তান। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 

দীর্ঘ কর্মজীবনে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি নিজ এলাকার মানুষের কাছে বিশেষভাবে পরিচিত ও সম্মানিত ছিলেন। তাঁর মৃত্যুতে গোদাগাড়ীসহ রাজশাহীর বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD