1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার সিলেটে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক বিএসএফ সদস্য পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর

ফরিদপুরে ছাদে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের করুণ মৃত্যু 

  • প্রকাশিতঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

 

​ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে নিজের চারতলা বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) গুরুতর আহত হয়েছেন।

​শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা আবু বকর মোল্লার ছেলে। জানা গেছে, গত বৃহস্পতিবার ছুটি নিয়ে তিনি ফরিদপুরের নিজ বাড়িতে আসেন।

​স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, ঘটনার সময় আবীর হোসেনের বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ। কাজ করার একপর্যায়ে আজিজ বিদ্যুৎস্পৃষ্ট হলে আবীর হোসেন তাকে বাঁচাতে এগিয়ে যান এবং নিজেও বিদ্যুতায়িত হন।

​উভয়কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ পরিদর্শক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত ইলেকট্রিশিয়ানকে ওই হাসপাতালেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল জানান, বাড়ির ছাদে বিদ্যুতের কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD