শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে নিজের চারতলা বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা আবু বকর মোল্লার ছেলে। জানা গেছে, গত বৃহস্পতিবার ছুটি নিয়ে তিনি ফরিদপুরের নিজ বাড়িতে আসেন।
স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, ঘটনার সময় আবীর হোসেনের বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ। কাজ করার একপর্যায়ে আজিজ বিদ্যুৎস্পৃষ্ট হলে আবীর হোসেন তাকে বাঁচাতে এগিয়ে যান এবং নিজেও বিদ্যুতায়িত হন।
উভয়কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ পরিদর্শক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত ইলেকট্রিশিয়ানকে ওই হাসপাতালেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল জানান, বাড়ির ছাদে বিদ্যুতের কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM