1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের প্রবাসী কার্ড উদ্যোগকে স্বাগত, তবে স্বজনপ্রীতি, প্রতারণা ও হয়রানির কোনো সুযোগ বরদাশত করা হবে না,, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সরকারকে আরও উদারতার পরিচয় দিতে হবে”*নজরুল ইসলাম মহান আল্লাহ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, স্ম্যার্ট, আধুনিক সিটি করপোরেশন উপহার দিবো- শামসুজ্জামান হেলালী* কাল দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অ-১৩ দলের চূড়ান্ত রিপোর্টিং  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড বন্দরের বহির্নোঙরে বাড়ছে জলদস্যুতা, নিরাপত্তা জোরদারের আহ্বান বন্যার প্রভাবে লামা কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, চাপে সাধারণ ক্রেতা আদমদিঘী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক শৈশবেই সংসারের জোয়াল আরমানের কাঁধে: প্রতিবন্ধী মা ও ভাইয়ের একমাত্র ভরসা ১২ বছরের এই শিশু

ইউটিউব-ফেসবুক দেখে বাড়ির উঠানে আঙুর চাষ, বাণিজ্যিক চাষে আগ্রহী লামার যুবক

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়ির উঠানে আঙুর চাষ, বাণিজ্যিক চাষে আগ্রহী লামার যুবক

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান জেলার লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দরদরী হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা মো. সোহেল রানা নিজের বাড়ির উঠানেই সফলভাবে আঙুর চাষ করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই তিনি ইউটিউব ও ফেসবুকের বিভিন্ন কৃষিভিত্তিক ভিডিও দেখে আঙুর চাষের কৌশল শিখে এই উদ্যোগ গ্রহণ করেন।

সোহেল রানা জানান, শখের বশে কয়েকটি আঙুরের চারা রোপণ করেছিলেন। নিয়মিত পরিচর্যা, সেচ ও প্রয়োজনীয় যত্নের ফলে গাছে এখন ভালো ফল ধরেছে। বাড়ির উঠানে এমন আঙুরের ফলন দেখে স্থানীয়রাও বেশ উৎসাহিত হচ্ছেন এবং অনেকেই তার কাছ থেকে চাষাবাদের বিষয়ে পরামর্শ নিচ্ছেন।

তিনি বলেন, সরকারি বা বেসরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করতে চান। এতে যেমন নিজের কর্মসংস্থান হবে, তেমনি এলাকায় নতুন সম্ভাবনারও সৃষ্টি হবে বলে তিনি আশাবাদী।

স্থানীয়দের মতে, পাহাড়ি এলাকায় এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ অন্য তরুণদেরও আধুনিক ও লাভজনক কৃষিকাজে উদ্বুদ্ধ করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD