
জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও উপহার সামগ্রী প্রদান
কায়সার আশ্রাফীঃ বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রাম, ২২ জুলাই: চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ফরিদা খানম-এর নেতৃত্বে নগর মহিলা কর্মপরিষদের সদস্যদের একটি প্রতিনিধি দল জুলাই শহীদ ফয়সাল আহমদ শান্ত-এর মায়ের সঙ্গে এবং শহীদ ফারুক-এর স্ত্রীর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তাঁরা শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, জাতি তাঁদের অবদান চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
প্রতিনিধি দলের পক্ষ থেকে শহীদ পরিবারের হাতে শুভেচ্ছা ও ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা তাঁদের পাশে দাঁড়ানো এবং খোঁজখবর নেওয়ার জন্য প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর মহিলা কর্মপরিষদের সদস্যা আয়েশা পারভিন, হাসিনা কাজী ও খুরশিদ জাহান।
সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তাঁদের সর্বোচ্চ মর্যাদা ও শহীদ পরিবারের সদস্যদের ধৈর্য, শক্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।