1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীর প্রধান ডাকঘরের শিহাব মৃধার (৩০) কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজবাড়ীতে কয়েক কোটি টাকা নিয়ে উধাও এমএলএম কোম্পানী ভিএক্সসি ওয়ার্ল্ড রামকান্তপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও, নিরুপমা রায় কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণ! এনজিওকর্মী গ্রেপ্তার নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩৫ গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নাগরিক মতামতেই হবে রাজশাহীর উন্নয়ন: রাসিক প্রশাসক আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: জরিমানা, গুদাম সিলগালা লামায় পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ৪০ লাখ টাকা ও হাইজিন কিট বিতরণ

আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: জরিমানা, গুদাম সিলগালা

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: জরিমানা, গুদাম সিলগালা

মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলায় ক্যাশ মেমো ছাড়াই রাসায়নিক সার পরিবহন এবং গুদামে মজুদের সঠিক হিসাব সংরক্ষণ না করায় বিএডিসি ডিলার প্রতিষ্ঠান মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়েছে।
রবিবার (বিকেল) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে কুন্দগ্রাম ইউনিয়নের বিএডিসি ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজ ক্যাশ মেমো ছাড়াই আদমদীঘি সদর ইউনিয়নের মেসার্স খন্দকার ট্রেডার্সের কাছে ডিএপি ও এমওপি রাসায়নিক সার পরিবহন করছিল। এ সময় তালশন কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সারবাহী যানটি আটক করা হয়।
পরবর্তীতে সংশ্লিষ্টদের কাছে সারের ক্যাশ মেমো চাওয়া হলে তা প্রদর্শন করতে ব্যর্থ হন তারা। এছাড়া প্রতিষ্ঠানটির গুদাম পরিদর্শন করে মজুত সারের সঠিক হিসাবও পাওয়া যায়নি। এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং গুদামটি সিলগালা করা হয়।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, আদমদীঘি থানার সাব-ইন্সপেক্টর সোহাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, “কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের অবৈধ মজুদ এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD