1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীর প্রধান ডাকঘরের শিহাব মৃধার (৩০) কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজবাড়ীতে কয়েক কোটি টাকা নিয়ে উধাও এমএলএম কোম্পানী ভিএক্সসি ওয়ার্ল্ড রামকান্তপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও, নিরুপমা রায় কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণ! এনজিওকর্মী গ্রেপ্তার নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩৫ গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নাগরিক মতামতেই হবে রাজশাহীর উন্নয়ন: রাসিক প্রশাসক আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: জরিমানা, গুদাম সিলগালা লামায় পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ৪০ লাখ টাকা ও হাইজিন কিট বিতরণ

লামায় পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ৪০ লাখ টাকা ও হাইজিন কিট বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫ বার পঠিত

লামায় পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ৪০ লাখ টাকা ও হাইজিন কিট বিতরণ

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় সাম্প্রতিক পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত সর্বাধিক ঝুঁকিপূর্ণ ৫০০ পরিবারের মাঝে নগদ ৪০ লাখ টাকা এবং হাইজিন কিট বিতরণ করেছে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)। সিডার অর্থায়নে ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। এ সময় প্রকল্পের কর্মসূচি পরিচালক পেশল চাকমা, অপারেশন অ্যান্ড কমপ্লায়েন্স ডিরেক্টর মেমা সিং, ফাইন্যান্স ডিরেক্টর আবামং মার্মা, প্রোগ্রাম ম্যানেজার ভাননুন সিয়াম বমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুদানের আওতায় প্রতিটি পরিবারকে নগদ ৮ হাজার টাকা এবং একটি করে হাইজিন কিট প্রদান করা হয়।
অনুদান পেয়ে উপকারভোগী বদি আলম, জ্যাচিং মার্মা, উলুমং মার্মা ও জান্নাতুল ফেরদৌস জানান, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে তাদের বসতঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কঠিন সময়ে এ সহায়তা তাদের জন্য বড় স্বস্তি ও আশীর্বাদ হয়ে এসেছে।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রকৌশলী আবু হানিফ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোলায়মান, সমাজসেবা কর্মকর্তা তানবীর হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
প্রকল্পের কর্মসূচি পরিচালক পেশল চাকমা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রস্তুত করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী লামা পৌরসভায় ১২৫ পরিবার, লামা সদর ইউনিয়নে ৫০ পরিবার, গজালিয়া ইউনিয়নে ৫০ পরিবার, আজিজনগর ইউনিয়নে ৭৫ পরিবার, ফাঁসিয়াখালী ইউনিয়নে ১২৫ পরিবার এবং রূপসীপাড়া ইউনিয়নে ৭৫ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তী পর্যায়ে থানচি উপজেলার বলিপাড়া ও থানচিপাড়ার আরও ৪০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও একই ধরনের সহায়তা বিতরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD