1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

লক্ষ্মীপুর জেলায় অ্যাম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের দৌরাত্ম্য

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় অ্যাম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের দৌরাত্ম্য

মোঃ লিটন হোসেন

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরসহ পাঁচটি উপজেলার সরকারি হাসপাতালগুলোকে ঘিরে গড়ে উঠেছে অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের এক শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের অনুমতি ছাড়া কোনো অ্যাম্বুলেন্স হাসপাতালে রোগী আনা-নেওয়া করতে পারে না। বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সকে রোগী নিতে বাধা দেওয়া, মারধর ও অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে রোগীদের জিম্মি করে ফেলেছে এই চক্র। এমনকি হাসপাতালের ভেতরে মসজিদের পাশে নিয়মিত অ্যাম্বুলেন্স রাখা ও ধোয়া-মোছার কাজ চলায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও মুসল্লিদের।

সরেজমিনে রায়পুর সরকারি হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রতিদিন মসজিদের পাশে ১০-১২টি অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে রাখা হয়। সেখানেই চলে গাড়ি পরিষ্কারের কাজ। এতে নোংরা পানি ও জঞ্জালের কারণে হাসপাতালের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি চলাচলে বিঘ্ন ঘটছে রোগী ও স্বজনদের। শৃঙ্খলা রক্ষায় হাসপাতাল কর্তৃপক্ষ ১০ জন সশস্ত্র আনসার সদস্য নিয়োগ দিলেও পরিস্থিতি বদলায়নি।

গত শুক্রবার সন্ধ্যায় এক মুমূর্ষু রোগীকে কেন্দ্র করে সিন্ডিকেটের দৌরাত্ম্য চরমে ওঠে। সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীকে রায়পুর থেকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেন স্বজনরা। কিন্তু পঙ্গু হাসপাতালে যাওয়ার জন্য অন্য একটি অ্যাম্বুলেন্স ঠিক করতে গেলেই বাধে বিপত্তি। স্থানীয় চালকরা বাধা দিয়ে বলেন, ‘এখানকার অ্যাম্বুলেন্স ছাড়া বাইরে থেকে কেউ রোগী নিতে পারবে না।’ এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বাড়তি টাকা দিয়ে স্থানীয় সিন্ডিকেটের অ্যাম্বুলেন্সেই রোগীকে ঢাকা পাঠাতে বাধ্য হন অসহায় স্বজনরা।

এক রোগীর অভিভাবক আক্ষেপ করে বলেন, “হাসপাতালগুলোতে এখন সেবার চেয়ে সিন্ডিকেটের দাপট বেশি। ভাড়ার জন্য প্রায়ই তারা গরিব রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করে। এদের কাছে আমরা জিম্মি।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD