1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

রাজশাহী থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

 

 

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যানকে কেন্দ্র করে রাজশাহী থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকদের একাংশ। সোমবার সকাল থেকে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

 

 

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন কমিটি গঠনের প্রতিবাদে শ্রমিকদের একটি অংশ বাস চলাচল বন্ধের ডাক দেয়। এর ফলে রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দূরপাল্লার ও আন্তজেলা বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

 

 

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেককে বাস টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ বিকল্প যানবাহনের খোঁজে অতিরিক্ত ভাড়া গুনছেন।

 

 

এ বিষয়ে সংশ্লিষ্ট শ্রমিক নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD